Halloween Costume ideas 2015 এভিএএসে প্যারামেডিকেল প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Rednews-Satkhira

এভিএএসে প্যারামেডিকেল প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Rednews: এভিএএস এর আয়োজনে প্যারামেডিকেল প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের আমতলা মোড়স্থ এভিএএস মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট ক্যাম্পাসে ক্যাম্পের উদ্বোধন করেন পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুস সেলিম। এভিএএস মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক ফকির আহমেদ শাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এভিএএসের চেয়ারম্যান অধ্যক্ষ আক্তারুজ্জামান, শ্যামনগর টেকনিক্যাল এণ্ড বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল আলমাহমুদ (রিটু), অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর কাউন্সিলর মো. আব্দুস সেলিম বলেন, সমাজের উন্নয়নে এভিএএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে এ সংস্থার কাজ। তিনি আরো বলেন, এভিএএস পারিবারিক স্বাস্থ্য কার্ড চালু করেছে। এর ফলে সমাজের হত দরিদ্ররা কাঙ্খিত মাত্রায় স্বাস্থ্য সেবা পাবেন। এ সময় তিনি প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ইকবাল মাহমুদ, ডা. আমিনুল কবীর, ডা. আসাদুজ্জামান, ডা. সঞ্জীব চ্যাটার্জী, ডা. আব্দুস সালাম খান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীকান্ত মন্ডল। ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক ব্যক্তিকে ব্যবস্থাপত্র ও ব্লাড গ্রুপিং করা হয়।

Post a Comment

MARI themes

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Satkhira-News Blogspot.com. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget