Halloween Costume ideas 2015 রসুনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত তথ্য - Rednews-Satkhira

রসুনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কিত তথ্য

রান্নায় স্বাদ বাড়াতে রসুনের জুড়ি মেলা ভার। কেবল স্বাদ বাড়াতে নয়, বহুকাল ধরে ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে এই রসুন। বিশ্বের প্রায় প্রতিটি জাতিই রসুনকে বিভিন্ন অসুখ থেকে নিরাময়ের জন্য ব্যবহার করে। রসুনকে অনেকেই আবার বলে থাকেন ‘পাওয়ার হাউস অব মেডিসিন অ্যান্ড ফ্লেভার’। কারণ কাঁচা বা সিদ্ধ রসুন কোয়া নিয়মিত সেবনে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া উপাদান হিসেবে রসুন ব্যবহার করা হয়না, বরং হৃদরোগ ও গাঁটে ব্যথা প্রতিরোধেও এটি কার্যকরী। তবে এর শুধু যে উপকারী দিক রয়েছে এমনটি নয়, বরং রসুনের কিছু কিছু গুণের জন্য শারীরিক কিছু সমস্যা বেড়েও যেতে পারে। তাই স্বাস্থ্যকর হলেও কিছু ক্ষেত্রে রসুন এড়িয়ে চলাই ভাল।
এক্ষেত্রে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ‘স্টাইলক্রেজ’ অবলম্বনে জেনে নিন রসুনের নানা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে-
লিভারের সমস্যা
লিভারের সমস্যা থাকলে রসুন খাওয়া ছেড়ে দিন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় রসুন বেশি পরিমাণে খেলে তা লিভাবে বিষক্রিয়া ছড়াতে পারে। এর ফলে লিভারের মারাত্নক ক্ষতি হয়।   
মুখে খারাপ গন্ধ
মুখে খারাপ গন্ধ সৃষ্টির জন্যও দায়ী রসুন। এটি যে কোন ব্যক্তির আত্নবিশ্বাসে আঘাত করতে পারে।  তাই মুখের উৎকট গন্ধ এড়াতে এটি খাওয়ার আগে আরও একবার ভাবুন।   
বমিবমি ভাব
কারও কারও ক্ষেত্রে খালি পেটে রসুন খেলে বমির সমস্যা হতে পারে। আবার গ্যাসের সমস্যা সংক্রান্ত যে কোন রোগ সৃষ্টির জন্যও দায়ী রসুন।   
ডায়রিয়া
খালি পেটে রসুন খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে। আসলে এটি গ্যাসের সমস্যা সৃষ্টি করে বলেই এমনটি হয়ে থাকে।   
রক্তপাতের ঝুঁকি বাড়ায়
মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারের ইউনিভার্সিটির প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে রসুন। এজন্য সার্জারি করার কমপক্ষে দুই সপ্তাহ আগে থেকে রসুন খাওয়া বন্ধ করার পরামর্শ দেওয়া হয়। নতুবা রক্তপাতের পরিমাণ বেড়ে গিয়ে তা রক্তচাপের মাত্রায় প্রভাব ফেলে। আবার ওয়ারফারিন, ক্লোপিডোগেল, অ্যাসপিরিন প্রভৃতি ওষুধ গ্রহণের সময়ও রসুন এড়িয়ে চলার পরামর্শ দেন গবেষকরা।    
গ্যাসের সমস্যার জন্য দায়ী
রসুন ও রসুনের তৈরি পণ্য গ্যাসের সমস্যা সৃষ্টির জন্য দায়ী। জাপানের এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে। তাই গ্যাসের সমস্যা এড়াতে রসুন না খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।   
নিম্ন রক্তচাপ
আপনি যদি নিম্ন রক্তচাপজনিত সমস্যায় ভোগেন তাহলে রসুন এড়িয়ে চলুন। কেননা এই খাবারটি রক্তচাপ আরও কমিয়ে জটিলতা তৈরি করতে পারে।
একজিমা বা র্যাশের কারণ
ত্বকের সমস্যা সৃষ্টির জন্য দায়ী এই রসুন। দীর্ঘদিন ধরে এই খাবারটি গ্রহণে একজিমা, র্যাশের  সমস্যা হতে পারে। তাই ত্বকের সমস্যা এড়াতে খাবারটি এড়িয়ে চলাই ভালো।    
দৃষ্টিশক্তির ক্ষতি করে
বেশি পরিমাণে রসুন খেলে হাইফিমার (এটি চোখের ভেতরে রক্তপাতকে নির্দেশ করে) অবস্থা খারাপ হতে পারে। যার কারণে পরবর্তীতে দৃষ্টিশক্তি একেবারেই হারাতে পারেন।  
মাথা ব্যথা
মাইগ্রেনের ব্যথাকে আরও বাড়িয়ে দিতে ভূমিকা রাখে রসুন। যদিও এটি সরাসরি মাইগ্রনের ব্যথার কারণ নয়, কিন্তু এটি ব্যথার জন্য দায়ী প্রক্রিয়াটিকে সক্রিয় করে। কাজেই মাথা ব্যথা থেকে বাঁচতে রসুন এড়িয়ে চলুন। 
রক্তাল্পতা
রসুন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে দেয়। তাই রক্তাল্পতার সমস্যা থাকলে ডায়েট থেকে রসুন বাদ দিন।
গর্ভ নিরোধক পিল
যদি আপনি নিয়মিত গর্ভ নিরোধক পিল খান তাহলে অতিরিক্ত রসুন খাওয়া থেকে বিরত থাকুন। রসুন গর্ভ নিরোধক পিলের কার্যকারিতা কমিয়ে দেয়।
গর্ভাবস্থায়
রসুন শরীর গরম করে। গর্ভাবস্থায় অতিরিক্ত রসুন খেলে তা শরীরের তাপমাত্রা বাড়িযে দেয়। এর ফলে গর্ভপাতের সম্ভাবনা থাকে।
লেবেলসমূহ:

Post a Comment

MARI themes

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Satkhira-News Blogspot.com. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget