Halloween Costume ideas 2015 আনুশকা শর্মা খুব মন দিয়ে কাপড়ে দিচ্ছেন সুই-সুতার ফোঁড় - Rednews-Satkhira

আনুশকা শর্মা খুব মন দিয়ে কাপড়ে দিচ্ছেন সুই-সুতার ফোঁড়

*এক হাতে আছে সুই-সুতা, আরেক হাতে কাপড়। 
*
*বিয়ের পর ঘরকন্না শুরু করলেন এই বলিউড সুন্দরী?
 পরনে একদম সাদামাটা পোশাক। এক হাতে আছে সুই-সুতা, আরেক হাতে কাপড়। আনুশকা শর্মা খুব মন দিয়ে কাপড়ে দিচ্ছেন সুই-সুতার ফোঁড়। তবে কি বিয়ের পর ঘরকন্না শুরু করলেন বলিউড সুন্দরী?
না, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নতুন ছবি ‘সুই ধাগায়’ এই রূপেই দেখা যাবে তাঁকে। সদ্য বিয়ের রেশ কাটিয়েই আনুশকা শর্মা ঝাঁপিয়ে পড়েছেন নতুন ছবির কাজে। ভারতের বুননশিল্পী ও পোশাককর্মীদের নিয়ে ছবির গল্প। সেখানে আনুশকাকে একেবারেই সাদামাটা বুননশিল্পীর চরিত্রে দেখা যাবে। আনুশকার সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ানকেও। মাসখানেক আগে বরুণের প্রথম ঝলক (ফার্স্ট লুক) প্রকাশিত হয়। সেখানে বরুণ সেলাই মেশিনে কাজ করছিলেন। এবার আনুশকা শর্মার প্রথম ঝলক প্রকাশিত হলো।
যদিও সিনেমাটির ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি, তবে বরুণের একটি টুইট দেখে ছবির বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। বরুণ তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘গান্ধীজি থেকে মোদিজি, আমাদের দেশের নেতারা সব সময় “মেক ইন ইন্ডিয়া” মন্ত্রকে সমর্থন করে এসেছেন। সুই ধাগা ছবির মাধ্যমে আমি তাঁদের এই বার্তা কোটি কোটি সিনেমাপ্রেমীর মধ্যে পৌঁছে দিতে চাই।’
চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করছেন শরৎ খাটারিয়া। সুই ধাগায় কী বলবেন আনুশকা ও বরুণ, তার জন্য অপেক্ষা করতে হবে গান্ধী জয়ন্তী পর্যন্ত। সেদিন ছবিটি মুক্তি পাওয়ার কথা।
লেবেলসমূহ:
অবস্থান: Rai Charan Rd, Satkhira, Bangladesh

Post a Comment

MARI themes

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Satkhira-News Blogspot.com. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget