Halloween Costume ideas 2015 পৃথিবীর শ্রেষ্ঠ উপহার - Rednews-Satkhira

পৃথিবীর শ্রেষ্ঠ উপহার

রাত ৮ টার দিকে নিউ মার্কেট থেকে জুতা কিনে আসার সময়, সামনে দেখলাম একবয়স্ক লোক রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে,,,বললাম চাচা যাবেন শাহবাগ,,,? হুম বলে উওর দিল। আমি বললাম কত,,,? উনি বল্লো ৩০। আর আমি বললাম ২০ টাকা,প্রথমে রাজি না হলেও পরে রাজি হল। রিক্সাটা খুব আসতে আসতে শাহবাগ আসল। রিক্সায় বসে নিজেকেই খুব অপরাধী মনে হচ্ছিল আমরা কোথায় আছি, যার এখন আরাম করার কথা ছিলো, সে কি না..? নেমে যখন ২০ টাকার ভাড়া, ৩০ টাকা দিয়ে চলে আসতে ছিলাম, একবার পিছনে ফিরে দেখলাম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, কিছু বুঝে ওঠার আগেই আমায় ডাক দিলো, বাব জান,,, এই দিকে একটু আইবেন, আমি যাওয়ার পর বললো ভাড়া তো ২০ টাকা বলে আইছেন ভুলে আপনি ৩০ টাকা দিছেন, আমি বললাম বাবা আমি ইচ্ছে করেই ৩০ টাকা দিয়েছি, আপনি বুড়ো মানুষ এত কষ্ট না করে আরাম আয়েস করেন, ওনি আমার দিকে তাকিয়ে কান্না করে দিলো, বল্লো আমার দুই সন্তান আমার কোনো খোজ খবর নেয় না, ভিক্ষা করে খাওয়ার কোনো ইচ্ছে নেই বাবা, তাই রিক্সা চালাই, আমি আর কিছু বলতে পারলাম না, নিজের প্রতি ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছিলো, আমরা কেমন ছেলে একটা বাবাকে বৃদ্ধ বয়সে শান্তি দিতে পারিনা, আসার সময় ওনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, তখন মনে হলো আমি পেয়ে গেছি, ভালো থেকো বাবা, তোমাকে হাজারো সালাম।

Post a Comment

MARI themes

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Satkhira-News Blogspot.com. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget