Halloween Costume ideas 2015 ২০১৮ সালের নতুন প্রযুক্তি - Rednews-Satkhira

২০১৮ সালের নতুন প্রযুক্তি

দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে প্রতিনিয়ত আসছে নিত্যনতুন প্রযুক্তি। এ কারণে প্রযুক্তিবিশ্বের কোন প্রযুক্তিগুলো শীর্ষে থাকবে, তা বলা কঠিন। তবে প্রযুক্তিবিশ্লেষকদের মতে, ২০১৮ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিপ্টো-কারেন্সি ও স্বচালিত বাহন- তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। তাদের ভাষ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তৃত ব্যবহার, ব্যবসায় ডিপ লার্নিং, এআই ও আইওটিভিত্তিক আর্থিক সেবা এবং অগমেন্টেড রিয়ালিটিতে ব্যাপক অগ্রগতি ঘটবে। ২০১৮ সালজুড়ে প্রযুক্তিবিশ্ব মাতিয়ে রাখবে এমন ৫ প্রযুক্তি সম্পর্কে আমাদের সময় পাঠকদের জন্য আজকের পরিবেশন-
কৃত্রিম বুদ্ধিমত্তা: এ বছর হবে আর্টিফিশিয়াল ইন্টেলেজিন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার। এই প্রযুক্তি দিন দিন শুধু যে উন্নত হচ্ছে তা নয়, একই সঙ্গে বাড়ছে এর ব্যবহারও। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রও বাড়ছে প্রতিনিয়ত। আগে শুধু কিছু গেম এবং মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এ প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ থাকলেও এখন নিত্যনতুন প্রায় সব ধরনের প্ল্যাটফর্ম, অ্যাপ কিংবা ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা জুড়ে দেওয়ার প্রবণতা লক্ষণীয়। ২০১৮ সালে এর ব্যবহার ব্যাপকভাবে বাড়বে। ব্যবহারের সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও বেশি ব্যবহার উপযোগী করে তোলার প্রচেষ্টা ব্যাপকভাবে চোখে পড়বে।

অ্যাপে অগমেন্টেড রিয়েলিটি: অগমেন্টেড রিয়েলিটির (এআর) ব্যবহার যে শুধু স্মার্ট চশমায় সীমাবদ্ধ নয়, তা স্মার্টফোন গেম ‘পোকেমন গো’ দেখিয়েছে। নতুন বছরে সেই স্মার্টফোনের অ্যাপ ঘিরেই এ প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে মত দিয়েছেন স্যান্ডবার্গ। আইফোনের নতুন আইওএস অপারেটিং সিস্টেমে আগে থেকেই অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির সমর্থন আছে। এতে অ্যাপ ডেভেলপারদের হাতের নাগালে এআর চলে এসেছে। তাই বছরটায় আশা করতে পারেন, এআর প্রযুক্তির প্রচুর অ্যাপ দেখতে পাওয়া যাবে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া কমবে: ২০১৮ সালজুড়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা কম পোস্ট করবে। নিউজফিডে প্রাসঙ্গিক বিষয়বস্তু কমবে। বাড়বে পেইড কনটেন্ট বা বিজ্ঞাপন। গত বছর মার্কিন নির্বাচনের আগে ফেসবুকে মিথ্যা খবর ছড়িয়ে পড়ায় ব্যবহারকারীরা বেশ সচেতন-সোচ্চার হয়ে ওঠেন। প্রাসঙ্গিক বিষয়বস্তুর অভাববোধ থেকে তারা হয়তো অন্য কোনো মাধ্যমে খবরের খোঁজ করবে, নিজেদের ডিজিটাল পরিচয় প্রতিষ্ঠা এবং আত্মীয়-বন্ধুদের খোঁজ নেবে অন্য কোনো মাধ্যমে। ফেসবুক তখন মেসেঞ্জার ও গ্রুপসের মাধ্যমে যোগাযোগ কিংবা সমন্বয়ের প্ল্যাটফর্মে পরিণত হবে বলে মনে করেন টেলিনর রিসার্চের প্রধান বিয়র্ন স্যান্ডবার্গ।
চালকবিহীন গাড়ি: চালকবিহীন গাড়ি এখনো পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু রাস্তায় দেখা গেলেও বাণিজ্যিকভাবে এর দেখা মিলতে ঢের দেরি। তবে আশার কথা হলো, এই তালিকায় একে একে যুক্ত হচ্ছে প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই। ২০১৭ সালে বেশ কয়েকটি নামকরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্বচালিত গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে। এ ছাড়া এ ধরনের গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার ঘোষণা দিয়েছে হুন্দাই এবং কিয়া। সবে তো শুরু, এ ধরনের গাড়ির জন্য সামনে দেখা মিলবে আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি। আর সব মিলিয়ে এ বছরও প্রযুক্তিবিশ্বকে সরগরম করে রাখবে চালকবিহীন গাড়ি।
ক্রিপ্টোকারেন্সি: ২০১৮ সালে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ২০১৭ সালের শেষের দিকে এসে বিষয়টি ভালোভাবেই অনুধাবন করতে সক্ষম হয়েছে প্রযুক্তিবিশ্ব। এরই মধ্যে চালু হওয়ার অপেক্ষায় আছে অন্তত অর্ধশত ক্রিপ্টোকারেন্সি। এ ছাড়া বিভিন্ন দেশও ধীরে ধীরে ক্রিপ্টোকারেন্সি চালুর কথা ভাবছে। সব মিলিয়ে ২০১৮ সালে ক্রিপ্টোকারেন্সির লক্ষণীয় উত্থান হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
৫জির চমক: ২০১৯ সালের মধ্যে ৫জি ফোন বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ৫জি নেটওয়ার্ক চালুর বেশিরভাগ কাজ সম্পন্ন করতে হবে ২০১৮ সালের মধ্যেই। ইতোমধ্যে কয়েকটি দেশে ৫জি নিয়ে জোর প্রস্তুতি চলছে। পরীক্ষামূলকভাবে একাধিকবার চালু করে দেখা গেছে, তাতে ৪জির তুলনায় ১০ গুণ পর্যন্ত বেশি গতির ইন্টারনেট পাওয়া সম্ভব, যা ইন্টারনেট অব থিংসের ব্যবহার আরও বাড়িয়ে দেবে। সব মিলিয়ে বলা যেতে পারে, ২০১৮ সালে আলোচনায় একেবারে শুরুর দিকেই থাকবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক।
রোবটের ব্যবহার আরও বাড়বে: এ বছর রাস্তায় নেমে আসবে রোবট। ভয়ের কিছু নেই। এখনই মানুষের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে না তারা। রেস্তোরাঁ কিংবা হাসপাতালে মানুষকে সাহায্য করতে বা খাবার সরবরাহের কাজে রোবট নিয়ে কাজ করছে অনেক প্রতিষ্ঠান। এ রোবটগুলো জিপিএস, সেন্সর ও ক্যামেরার সাহায্যে চলাচল করে। ২০১৮ সালে এমন রোবটের ব্যবহার বাড়বে।
আর্থিক খাতে আইওটির ব্যবহার বাড়বে: ২০১৮ সালে, বিশেষ করে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাংকিং খাতে ইন্টারনেট অব থিংস বা আইওটির ব্যবহার বাড়বে। ইউরোপে লেনদেন সেবা নিয়ে নতুন নীতিমালা প্রকাশ করা হবে। এতে আর্থিক খাতের প্রযুক্তি বা ফিনটেকভিত্তিক স্টার্টআপগুলো ব্যাংক গ্রাহকদের তথ্য কাজে লাগানোর সুযোগ পাবে। এতে ব্যাংকিং খাতে নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে। বছরটায় আমাদের ব্যবহার করা অনেক যন্ত্র যেমন চাবির রিং, স্মার্টফোন, ইন্টারনেটে যুক্ত গাড়ি, স্মার্টঘড়ি লেনদেনের যন্ত্র হিসেবে আবির্ভূত হবে।
লেবেলসমূহ:

Post a Comment

MARI themes

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Satkhira-News Blogspot.com. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget