Halloween Costume ideas 2015 আবেগপ্রবণ রোবট - Rednews-Satkhira

আবেগপ্রবণ রোবট

রোবটের নাম ফরফিয়াস। টেবিল টেনিস খেলতে পারে। বুঝতে পারে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের শরীরী ভাষা। বুঝতে পারে তার সামর্থ্যের বিষয়টি। সে অনুযায়ী উপদেশ আর উৎসাহ দেওয়ার ক্ষমতাও রাখে।
জাপানভিত্তিক ওমরন অটোমেশনের উদ্ভাবন এই ফরফিয়াস। ওমরনের কর্মকর্তা কেইথ কার্সটেন বলেন, রোবটটি আপনার অনুভূতি, খেলাধুলার ধরন বুঝতে পারবে। খেলোয়াড় পরবর্তী শট কী দেবে, সেটিও অনুমান করতে পারবে। আবেগপ্রবণ বুদ্ধিমত্তা ও সমানুভূতি দেওয়া হলে অনেকটা মানুষের মতো হতে পারে।
জাপানের হোন্ডা ক্ষমতায়ন, অভিজ্ঞতা, সমানুভূতিবিষয়ক প্রোগ্রাম নিয়ে থি৶ ই-এ ১৮ নামে নতুন রোবট চালু করছে। হোন্ডা এক বিবৃতিতে বলছে, মুখের অভিব্যক্তি দেখে রোবট মানুষের প্রতি সহানুভূতি দেখাতে পারে।
ফ্রান্সভিত্তিক ব্লু ফ্রগ রোবটিকসের জ্যঁ মিশেল মওরির বলেন, ‘আবেগপ্রবণ রোবট বানানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। এ বছরের শেষদিকে রোবটটি চালু করা হবে।’ এক অনুষ্ঠানে তিনি বলেন, রোবটটিতে অনেক কিছু করতে পারার মতো ব্যবস্থা রয়েছে। এটি স্নেহ ও আদর চাইবে।
কিহান টেকনোলজির স্যানবট এবং সফটব্যাংক রোবোটিকসের পিপারও বেশ কিছু মানবিক বৈশিষ্ট্যসম্পন্ন রোবট বানিয়েছে। এই রোবটগুলো মানুষের আবেগ ও বিভিন্ন অনুভূতি বুঝতে পারে।
সফটব্যাংক বলছে, পিপার মানুষের হাসি, ভ্রুকুটি, গলার স্বর, মাথা নাড়ানো ধরতে পারে। রোবটের মধ্যে আবেগ ও বুদ্ধিমত্তা উন্নয়নের কাজটি যথেষ্ট কঠিন।
মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রযুক্তি বিশ্লেষক প্যাট্রিক মুরহেড বলেন, সমানুভূতিসম্পন্ন রোবট বানানো কেবল প্রযুক্তির উন্নয়নের বিষয় নয়। এটি মনস্তাত্ত্বিক এবং বিশ্বাস অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট।
কারও কোনো বন্ধু না থাকলে এ ধরনের রোবট তাঁর বন্ধু হতে পারবে। অন্তর্মুখী ব্যক্তিত্বের মানুষ রোবটের সঙ্গে কথা বলতে পারবে। এমনকি কেউ কাঁদলে রোবট তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে।
নিউইয়র্কভিত্তিক ইমোশেপের প্রতিষ্ঠাতা প্যাট্রিক লেভি রোসেনথাল বলেন, রোবটের জন্য আবেগপ্রবণ চিপ উন্নয়ন করা হচ্ছে।
ফরফিয়াসের কার্সটেন বলেন, আবেগপ্রবণ রোবট টেবিল টেনিস খেলার দক্ষতা বাড়াবে। গাড়ি চালানোর সময়ও রোবট বুঝতে পারবে চালকের মানসিক অবস্থা ভালো আছে কি না।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও রোবট বুঝতে পারবে কেউ বিপদে আছে কি না অথবা তার সাহায্য দরকার কি না।
লেবেলসমূহ:

Post a Comment

MARI themes

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Satkhira-News Blogspot.com. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget