Halloween Costume ideas 2015 আধুনিক তরুণীর চরিত্রে এষা গুপ্তা - Rednews-Satkhira

আধুনিক তরুণীর চরিত্রে এষা গুপ্তা

চলতি বছরের পুরো সময় অদ্ভুত সব কান্ড ঘটিয়ে আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী এষা
গুপ্তা। বিশেষ করে একের পর এক নগ্ন ও অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বেশ বিতর্কের মুখেও পড়েন তিনি। এষার এমন কান্ডে বিষ্মিত হয়েছেন সবাই। কারণ হঠাৎ একজন ব্যস্ত নায়িকার এমন কান্ড প্রত্যাশা করেনি কেউ। এদিকে বছরের শেষের দিকে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নিজের সব ছবি মুছে ফেলেন এষা। এমন কাজের রহস্যও জানা যায়নি তার। সর্বশেষ তার অভিনীত ‘বাদশাহো’ ছবিটি মুক্তি পেয়েছিল। এবার নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে আসবেন এষা। ছবির নাম ‘আখে টু’। সম্প্রতি এ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। আর এখানে এষাকে আবিষ্কার করা যাবে একজন অতি আধুনিক তরুণীর চরিত্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও শেয়ার করেছেন তিনি শুটিংয়ের। বেশ খোলামেলা এষাকেই সেখানে আবিষ্কার করা গেছে। এষা বলেন, এটি আমার নয়া চমক! অত্যন্ত চমৎকার গল্পের একটি ছবি। আমার চরিত্রটিও মজার। বরাবরের মতো সুপারহট এষাকে এখানে দর্শক পাবেন।
লেবেলসমূহ:

Post a Comment

MARI themes

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Satkhira-News Blogspot.com. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget