Halloween Costume ideas 2015 দেবহাটা চেয়ারম্যান হত্যা প্রচেষ্টা কারীদের গ্রেফতারের দাবীতে দেবহাটায় প্রতিবাদ সমাবেশ - Rednews-Satkhira

দেবহাটা চেয়ারম্যান হত্যা প্রচেষ্টা কারীদের গ্রেফতারের দাবীতে দেবহাটায় প্রতিবাদ সমাবেশ

দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে এবং হত্যা প্রচেষ্টাকারী ঘাতক চক্রকে গ্রেফতারের দাবীতে গতকাল বিকালে দেবহাটার সখিপুর মোড়ে সমাবেশ করে উপজেলা আওয়ামীলীগ। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি প্রাক্তন এম,পি মুনছুর আহমদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ গনি, শহর আ’লীগ সম্পাদক সাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, চেয়ারম্যান সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম, আরাশাদ আলী, মহিউদ্দীন খোকন, আলমগীর হোসেন সাহেব আলী, যুবলীগ সভাপতি মিজানূর রহমান মিন্নুর, সম্পাদক বিজয় ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আবু রায়হান তিতু, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, শ্রমীক লীগের আবু তাহের, ছাত্রলীগের হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান, আমিরুল ইসলাম, আকবর হোসেন নজ আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের উপর হামলা কারীদের খুজে বের করতে হবে। হত্যা প্রচেষ্টা কারীদের কে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। বক্তারা বলেন শেখ ফারুক হোসেন রতন আওয়ামীলীগের জন্য নিবেদিত, নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেছে। স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র দুই হাজার তের সালে নারকীয় তান্ডব শুরু করে সে সময় তারা রতনকে হত্যার চেষ্টা করে মারাত্মক ভাবে জখম করে মঙ্গলবার রাতে তার উপর গুলি বর্ষন, হত্যা চেষ্টা সেই নরকীয় তান্ডবের অংশ বিশেষ, যারা জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কবর তৈরী করেছিল তারাই রতনকে হত্যা করতে চাইছে, দুই হাজার তের সালে জামাত শিবির এবং বিএনপির যে সকল সন্ত্রাসীরা দেবহাটা আবারও মাথা উচু করে দাঁড়াতে চাইলে তা প্রতিহত করা হবে। জামাত বিএনপি যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড করবে সেখানেই প্রতিহত করা হবে। জামাত বিএনপিকে ছাড় দেওয়া হবে না। আওয়ামীলীগের কোন নেতা কর্মির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না রতনের উপর গুলি বর্ষনকারী হত্যা প্রচেষ্টাকারীদের অবিলম্বে খুজে বের করার আহবান জানানো হয়। এদিকে গতকাল সকালে এয়ার হেলিকপ্টার যোগে আহত শেখ ফারুক হোসেন রতনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে দূর্বৃত্ত কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার পর সাতক্ষীরা সদর হাসপাতালে তার অপারেশন চলে গভীর রাত পর্যন্ত চিকিৎসকরা প্রানন্তকর চেষ্টা করে আহত চেয়ারম্যান দেবহাটা উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনকে চিকিৎসা প্রদান করেন। রাতে এবং সকালে সদর হাসপাতালে দলীয় নেতাকর্মি, ইউনিয়নবাসি সহ এলাকাবাসি অবস্থান করছিলেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত সখিপুর ও পারুলিয়ার ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে।
লেবেলসমূহ:

Post a Comment

MARI themes

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Satkhira-News Blogspot.com. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget